1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টনসিল অপারেশন করাতে গিয়ে শিশুর মৃত্যু, দায় এড়াতে অন্যত্র রেফার্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

টনসিল অপারেশন করাতে গিয়ে শিশুর মৃত্যু, দায় এড়াতে অন্যত্র রেফার্ড

  • আপডেট টাইম : Friday, July 25, 2025
  • 882 বার
Messenger creation 24CBC355 6447 42BE AB95 3173E0EDD251

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাইভেট ক্লিনিকে টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অপারেশনজনিত ত্রুটির কারণে এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা পারভেজ আহমেদ। এছাড়া মৃত্যুর পর শিশুটিকে অন্য হাসপাতালে রেফার্ড করে দায় এড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে এই মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর ক্লিনিকের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়েন। রাত ৮টায় রিপোর্টটি লেখা পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেনি।

তাসরিফা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ আহমেদ-পলি বেগম দম্পতির বড় সন্তান। শিশুটি দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।

পারভেজ আহমেদ বলেন, সকালে তিনি তার মেয়েকে টনসিল অপারেশন করানোর জন্য ভর্তি করান। দুপুরে অপারেশন শেষে মেয়েকে বেডে দেওয়ার পর খিচুনি উঠে। নার্স ডাকা হলে তারা বিষয়টি স্বাভাবিক বলে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে বলে জানায়। কিন্তু কিছুক্ষণ পর শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে স্থানীয় কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ক্লিনিক কর্তৃপক্ষ। কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরতরা জানান তার মেয়ে জীবিত নেই। পরে মেয়েকে নিয়ে ক্লিনিকে ফিরে এলো ক্লিনিকের লোকজন আমার সাথে কোন কথা না বলে সবাই পালিয়ে যায়।

শিশুটির অপারেশন করা ডাঃ এম এম বিল্লাহ বলেন, অপারেশন সঠিকভাবেই হয়েছে। এটি অ্যানেস্থেশিয়া জনিত কোন বিষয় হতে পারে।
অ্যানেস্থেশিয়া করা ডাঃ সাইফ আব্দুল্লাহ বলেন, অ্যানেস্থেশিয়া জনিত কোন জটিলতা হলে অপারেশন শেষে শিশুটির জ্ঞান ফিরতোনা। অপারেশন শেষে আমি নিজে ও শিশুটির পরিবারের লোকজন তার সাথে কথা বলেছি।

ক্লিনিক পরিচালক মোস্তফা মিয়ার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি একেক সময় একেক তথ্য দেন। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে তারা নিহতের নিকটাত্মীয় ম্যানেজ করা চেষ্টা করছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com