1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Tuesday, July 15, 2025
  • 335 বার
Messenger creation E1513BB9 8A4A 45D0 8627 8A8E8E53D861

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত ‘পাশবিক হত্যাকা-ের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি মির্জাপুর পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে মির্জাপুর পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুজ্জামান শাহিন, সাবেক যুগ্ম-আহ্বায়ক হাসান লিটন, যুবদল নেতা ইকবাল হোসেন সুজন প্রমুখ।

অপরদিকে উপজেলার গোড়াই এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মির্জাপুর উপজেলা শাখার সভাপতি হাসেম রেজা ও সাধারণ সম্পাদক নেহাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com