1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌর বিএনপির গণমিছিল ও আলোচনা সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে পৌর বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

  • আপডেট টাইম : Saturday, June 28, 2025
  • 443 বার
Messenger creation CFC4A860 DE3D 4CE8 9746 D3509BE34233

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌর বিএনপির ব্যানারে এই গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, বিএনপির দুর্নাম হয় এমন কোন কাজ করা যাবে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপিতে কোন চাঁদাবাজ মিথ্যাবাদীর জায়গা হবে না। বিগত পনের বছর শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করেছি। বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা। আমরা তাঁর দলটি করি এবং গর্ববোধ করি।

এছাড়া অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, হাজী সোহরাব হোসেন, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা জাসাসের আহবায়ক হাশেম রেজা, পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।

পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com