মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের চরিত্র জাতি যেন আর দেখতে না পায়। বিএনপির কোন নেতাকর্মীর মধ্যে যদি আওয়ামী লীগের চরিত্র দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আওয়ামী দেশ থেকে বিদায় হওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দেশের দায়িত্ব এখন আমাদের নিতে হবে। তারেক রহমানের নির্দেশ- এই দেশে যেন কোন অরাজকতা না হয়, কোনা বিশৃঙ্খলা না হয়, কোন চাঁদাবাজি না হয়।
শুক্রবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি বলেন ৭ই মার্চের ভাষণের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না আসতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতোনা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি যথাক্রমে আলী এজাজ খান চৌধুরী রুবেল, শওকত আকবর, জুলহাস মিয়া, যুগ্ম-সম্পাদক যথাক্রমে খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, আজহারুল ইসলাম, ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক গোলাম মোস্তফা জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।