মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে এনসিপি’র অফিসিয়াল পেইজ ও স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার ( ৫ই জুন) এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল এর মূখ্য সংগঠক সারজিস আলম ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। তবে ৬ই জুন সংগঠনটির ফেসবুক পেইজের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন খন্দকার মাসুদ পারভেজ, যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন লিটন হোসেন ও ইমরান হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরও ১৮ জন।
প্রধান সম্বনয়কারী খন্দকার মাসুদ পারভেজ বলেন, আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি মির্জাপুরে এনসিপি’র কমিটি হিসেবে কাজ করবে। এখন ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। সামনে আহবায়ক কমিটি গঠন করার মাধ্যমে এর পরিধি বাড়বে।