1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গুজবকে দাবানল হতে দিবেন না- ডিসি শরীফা হক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

গুজবকে দাবানল হতে দিবেন না- ডিসি শরীফা হক

  • আপডেট টাইম : Tuesday, May 13, 2025
  • 271 বার
IMG 20250513 192329

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

‘গুজবকে দাবানল হতে দিবেন না’ বলে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি আর্থিক সহায়তা প্রদান, ক্রীড়া সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, এতিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে গুজবের ছড়াছাড়ি দেখা যায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব এই সব গুজব রোধে ভূমিকা রাখা।

তিনি আরো বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক ধরনের কর্মসূচী অব্যাহত রেখেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাজনক অবস্থানে থাকা জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য যতটুকু কমিয়ে আনতে পারবো ততটুকুই আমাদের সার্থকতা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com