1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আধিপত্য কেন্দ্রিক হামলা-পাল্টা হামলায় আতঙ্ক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে আধিপত্য কেন্দ্রিক হামলা-পাল্টা হামলায় আতঙ্ক

  • আপডেট টাইম : Saturday, January 18, 2025
  • 441 বার
Messenger creation C43DC27B 1588 473C B9E1 8C4B739AA9AE

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধার মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ উভয়পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড, মির্জাপুর বাজারের কাকলী মোড় এলাকায় এই হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটে। রাতে এ ঘটনার সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী ও পথচারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাসূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধার পরিবার- অনুসারী ও মির্জাপুর কলেজের কলেজের সাবেক ভিপি আবু সাঈদ এর অনুসারীদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে ইতোপূর্বে মারপিটের ঘটনা ঘটেছে। সম্প্রতি ওই ঘটনার রেশ ধরে পুনরায় উভয় পক্ষের মধ্যে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলো।

এ ঘটনায় দুই পক্ষের সেলিম সিকদার ও জাহাঙ্গীর মৃধা বাদী হয়ে মির্জাপুর থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com