1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
জাপার সমর্থনে পাল্লা ভারি হলো মন্টুর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাপার সমর্থনে পাল্লা ভারি হলো মন্টুর

  • আপডেট টাইম : Tuesday, January 2, 2024
  • 959 বার
received 1037733240643105

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া জহিরুল ইসলাম।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টির নিশ্চিত করেছেন তিনি। এরআগে বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনে যোগ দেন তিনি।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিবার উদ্দিন বলেন, গতকাল আমাদের এই নির্বাচন নিয়ে আলোচনা সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টানা তিনবারের উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এসময় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের মন্টুর পক্ষে কাজ করার আহŸান জানান।

এরমধ্যদিয়ে সমর্থনের পাল্লা ভারি হলো স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর। এরআগে প্রতীক বরাদ্দের পর তাকে সমর্থন জানান, নৌকার মনোনয়ন না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ লিটন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ড. খন্দকার এ হাফিজ ও রাফিউর রহমান খান ইউসুফ জাই। এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে তাকে সমর্থন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com