1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌর বিএনপির সভাপতি পরিবর্তন, হযরতের স্থলে আলী আজম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুরে পৌর বিএনপির সভাপতি পরিবর্তন, হযরতের স্থলে আলী আজম

  • আপডেট টাইম : Thursday, December 7, 2023
  • 524 বার
received 230034750111460

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপির চলমান আন্দোলন কর্মসূচীতে ভূমিকা না রাখার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার স্থলে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি ৬ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে কোন ধরনের ভূমিকা না রাখায় টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামান শাহিনের মাধ্যমে দলের এই সিদ্ধান্তের বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে আলী আজম সিদ্দিকী বলেন, দলের এই সংকটময় সময়ে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে নেতাকর্মীদের সাথে নিয়ে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।

তবে এ বিষয়ে হয়রত আলী মিঞার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com