1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিটিভিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

বিটিভিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ

  • আপডেট টাইম : Thursday, November 2, 2023
  • 344 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

গত ৩১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রতিবাদ জানিয়ে যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। প্রতিবাদটি সম্পূর্ণ তুলে ধরা হলোঃ

“প্রতিবাদ”
আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২৮/১০/২০২৩খ্রিঃ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপি—জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও সকল সহযোগী সংগঠনের ৩—৪ হাজার নেতাকর্মীর স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে উক্ত মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মীর শরীফ মাহমুদ। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জনাব ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি বিভিন্ন টেলিভিশন, অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে প্রচার ও প্রকাশিত হয়। কিন্তু অতীব দুঃখের সহিত জানানো যাইতেছে উক্ত অনুষ্ঠানটির বিষয়ে গত ২৯/১০/২০২৩খ্রিঃ তারিখে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচারিত হয় যে, টাংগাইল জেলা আওয়ামী লীগের কায্যর্করী কমিটির সদস্য জনাব রাফিউর রহমান ইউসুফজাই সানী এর একক নেতৃত্বে উক্ত শান্তি মিছিল ও সমাবেশটি হয়েছে। যাহা মিথ্যা, বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
এই অসত্য তথ্য প্রচারের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। প্রকৃত পক্ষে উক্ত অনুষ্ঠানটি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

IMG 20231101 WA0026
বিটিভিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ 3

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com