1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল ১০ কেজি করে চাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল ১০ কেজি করে চাল

  • আপডেট টাইম : Saturday, July 15, 2023
  • 365 বার
IMG 20230715 135535

স্টাফ রিপোর্টার

ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি এই চাল বিতরণ করেন। শুক্রবার বিকেলে ইঞ্জন চালিত নৌকাযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই চাল বিতরণ করেন। এসময় তার সঙ্গে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর শিকদার, বাহার উদ্দিন মাস্টার, আলতাফ মিয়া, উপজেলা সৈনিকলীগের সভাপতি টাঙ্গাইল আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট নাসির খান, যুবলীগ নেতা লেমিনুর রহমান খান ইউসুফজাই রছি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২০ জুন থেকে ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামে ঝিনাই নদীর ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়। ফতেপুর পালপাড়ার শংকরী পরানী পাল, জগৎ মায়া পাল, সাথী রানী পাল, রাধা রানী পাল, চায়না রানী পাল, কমলা রানী পাল জানান, নদীতে ঘরবাড়ি বিলীন হলেও আমরা কোন সহায়তা পায়নি। এই প্রথম আমরা ১০ কেজি করে চাল পেলাম।
পরে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি ফতেপুর ও মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সভা করেন। #

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com