1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রতিহিংসামূলক ছাত্রলীগের সম্মেলন আজ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে প্রতিহিংসামূলক ছাত্রলীগের সম্মেলন আজ

  • আপডেট টাইম : Friday, July 14, 2023
  • 1145 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

স্টাফ রিপোর্টার

আজ শনিবার (১৫ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব) ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ওই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান ২১ সদস্যের আহবায়ক কমিটির কোন সদস্যই বিষয়টি জানেন না বলে জানা গেছে। গোড়াই ইউনিয়ন (পূর্ব) ছাত্রলীগের আহবায়ক শান্ত ভূইয়া জানান, আমরা সম্মেলনের মাধ্যমে ইতোমধ্যে নয় ওয়ার্ডের কমিটি গঠন করেছি। দলীয় সকল কর্মসূচী পালন করে আসছি। হঠাত গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম আমার ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে শুক্রবার ইউনিয়ন ছাত্রলীগের জরুরী সভার আয়োজন করা হয়। আহবায়ক কমিটির ২১ সদস্যের কোন নেতাই সম্মেলনের বিষয়টি অবগত নন বলে জানা গেছে। তিনি বলেন এই সম্মেলন প্রতিহিংসামূলক। এতে সংগঠনের সকল নেতা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই মির্জাপুর উপজেলা ছাত্রলীগের ৪৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৩ জুলাই) আহবায়ক কমিটির আহবায়ক সেতাব মাহমুদের নেতৃত্বে মির্জাপুর ক্লাবে এবং যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদের নেতৃত্বে মির্জাপুর প্রেসক্লাবে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সেতাব মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ গোড়াই ইউনিয়ন (পূর্ব) সহ চার ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এ নিয়ে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com