1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানির প্রচারণা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানির প্রচারণা

  • আপডেট টাইম : Wednesday, June 28, 2023
  • 688 বার
IMG 20230628 200458

এস এম এরশাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল—৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের পরিচালক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি চৌধুরী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালান। এছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বিকেলে পাকুল্যা শ্রী শ্রী রাধা কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির উদ্যোগে উল্টো রথযাত্রায় আসা ভক্তদের সাথেও সানি চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন চৌধুরী, জামুর্কী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী সিজার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com