1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম : Saturday, March 11, 2023
  • 634 বার
IMG 20230311 180054

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

দেশের বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পদার্পণ ও স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

শনিবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌরসদরের পুরাতন বাসস্ট্যাÐ সংলগ্ন মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও শেষে র‌্যালির আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভি’র মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, মহেড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া, টাঙ্গাইল জজ কোর্টের এ্যাডভোকেট সোহেল মল্লিক, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিকদার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, দফতর সম্পাদক রাব্বি ইসলাম, সদস্য মো. রুবেল মিয়া, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com