1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এমপি’র অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে এমপি’র অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ

  • আপডেট টাইম : Wednesday, February 15, 2023
  • 513 বার
IMG 20230215 150701
smart

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

মহান ভাষার মাসে টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (পুরাতন বাসস্ট্যান্ড) সংলগ্ন নবনির্মিত এ শহীদ মিনারের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, ওসি শেখ আবু সালেহ্ মাসুদ করিমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সম্পাদক তাহরীম হোসেন সীমান্তসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, এ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় নির্মিত এই শহীদ মিনারটির এ পর্যন্ত নির্মাণ ব্যয় হয়েছে ২৬ লাখ টাকা। তবে এটির সৌন্দর্যবর্ধনের কাজে আরো কয়েক লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com