1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম : Friday, December 9, 2022
  • 470 বার
IMG 20221209 185222 1

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

আগামীকাল ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশের প্রতিবাদে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির নেতৃর্ত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে কলেজ রোডের আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল ১০ ডিসেম্বর খান আহমেদ শুভ এমপির নের্তৃত্বে সাভার এলাকায় প্রায় ১০ হাজার নেতাকর্র্মীর উপস্থিতিতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com