1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গাজীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

গাজীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : Tuesday, December 6, 2022
  • 428 বার
IMG 20221206 205029

দেওয়ান সামান উদ্দিন,

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরন ।
শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪ তম জন্ম দিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও হতদরিদ্র ও গরীব অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আজ সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গাজীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে ভাসমান, ভবঘুরে ও ছিন্নমূল অসহায় নারী পুরুষ ও পথ শিশুদের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গজীপুর আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আলতাব হোসেন, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক হিরু মিয়া, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন , কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুদ পারভেজ সহ আরো অনেকে । গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। এসময় সেলিম আজাদ বলেন অসহায় দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরন অভ্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com