1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলে তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলে তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা

  • আপডেট টাইম : Wednesday, June 8, 2022
  • 828 বার
IMG 20220608 181120

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় টাঙ্গাইলে তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন টাঙ্গাইল। বুধবার (৮জুন) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আতাউল গনি সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও একুশে পদক প্রাপ্ত আওয়অমীলীগের টাঙ্গাইল জেলা সভাপতি ফজলুর রহমান খান ফারুক। সাংবাদিক অরন্য ইমতিয়াজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, তিন সংবর্ধিত সাংবাদিক আতাউর রহমান আজাদ, অধ্যাপক জয়নাল আবেদীন ও অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা দূর্লভ বিশ্বস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দিন, কামনাশীষ শেখর, নিরঞ্জন পাল সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ। অনুসন্ধানী সাংবাদিকতায় জয়নাল আবেদীন ও দুর্লভ বিশ্বাসকে ও মানবধিকারে অবদান রাখায় আতাউর রহমান আজাদকে এই বিশেষ সম্মাননা দেয় হয়। প্রধান অতিথি তাদের হাতে ফুলেল শুভেচ্ছ, ক্রেস্টও প্রধান করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সাংবাদিকদের এরকম সম্মাননা দেয়া অব্যাহত থাকবে। যোগ্য সাংবাদিকদের সম্মাননা দিতে পেরে আমরা আজ গর্বিত।
প্রধান অথিতি সাংবাদিকদের এ ধরনের ভাল কাজের স্বীকৃতি দেয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com