1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনায় মারুফ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনায় মারুফ

  • আপডেট টাইম : Tuesday, May 24, 2022
  • 1059 বার
IMG 20220524 233154

তুষার সান্যাল

আগামী ৩রা জুন মির্জাপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন কে সামনে রেখে পদপ্রত্যাশীরা দৌড়ঝাপ শুরু করেছেন। সভাপতি হিসাবে প্রার্থী হয়েছেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা মারুফ রহমান। মরহুম পিতা বীর মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ ছিলেন স্বাধীনতা পরবর্তী মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ অন্যতম সংগঠক। পারিবারিক সূত্রে স্কুল জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন মারুফ রহমান। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদের একক প্রার্থী হিসেবে বেশ আগে থেকেই আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মারুফ রহমান।

পরবর্তীতে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমান এ টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালত এ শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছে।

এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ইউনিয়ন পাড়া ইয়ুথ ক্লাব ,মির্জাপুর ব্লাড এসোসিয়েশন ইত্যাদি ছাড়াও একাধিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। ইস্টার্ন ইউনিভার্সিটি আইন অনুষদ থেকে ২০১৭ সালে এলএলবি (অনার্স ) সম্পর্ণ করা মারুফ জানান-’আমি আওয়ামী পরিবারের সন্তান । আমার বাবা মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। পিতার আবেগ, অনুভূতির এই সংগঠনের জন্য কিছু অবদান রাখতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আমার বিশ্বাস সিনিয়র নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্তই নেবেন। তবে এটুকু বলতে পারি আমি যদি সভাপতি হিসেবে নির্বাচিত হই আমি আমার শতভাগ উজার করে দিয়ে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাবো।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com