1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মরহুম মেয়র সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মরহুম মেয়র সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : Monday, March 2, 2020
  • 1317 বার
89229212 551946035418709 747725772982059008 n 1

মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার জনপ্রিয় মেয়র মরহুম সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার মির্জাপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

89237029 196274155058814 733278817258307584 n
মরহুম মেয়র সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 5
89332944 550578425664374 1607369670619299840 n
মরহুম মেয়র সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 6
af84bce0 b377 48fd b414 93f59d7542c2
মরহুম মেয়র সাহাদৎ হোসেন সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 7

আয়োজক কমিটির সদস্য মো. কাউসার হোসেন চপল, মো. দিদারুল ইসলাম ও শেখ রাসেল হাসান রকি জানিয়েছেন টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করবে। আজ সোমবার সকালে উদ্বোধনী দিনে দেওহাটা ফ্রেন্ডস একাদশ ও গোড়াই একাদশ অংশ নেয়। ম্যাচের প্রথমার্ধে গোড়াই একাদশ ২০ অভারে ৯ ইউকেটে ২১৮ রান নিয়ে অল আউট হয়। দ্বিতীয়ার্ধে দেওহাটা ফ্রেন্ডস একাদশ ১৬ অভারে ৫ উইকেটে ২২০ রান নিয়ে বিজয়ী হয়।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন এবং উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন। এ সময় দৈনিক জনকন্ঠের সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, মির্জাপুর পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com