1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
একুশের বইমেলায় এস এম হান্নানের মেঘ বলাকা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

একুশের বইমেলায় এস এম হান্নানের মেঘ বলাকা

  • আপডেট টাইম : Friday, February 21, 2020
  • 970 বার
87148256 216432299755893 2498750430226415616 n

মোঃ রায়হান সরকার রবিন :
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক এস এম হান্নানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মেঘ বলাকা’। ৩ রা ফেব্রুয়ারী বই মেলায় অক্ষর প্রকাশনীর স্টলে বইটি আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

এস এম হান্নান ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সমেজ উদ্দিন সিকদার ও মায়ের নাম হালিমা খাতুন। করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর মেধাবী এই লেখক ব্যাক্তি জীবনে একজন ব্যবসায়ী হলেও কিশোর বয়স থেকেই লেখালেখিতে অভ্যস্ত।

একটি আন্তর্জাতিক সংস্থার কাজ নিয়ে কর্মজীবন শুরু করলেও ২০০৭ সালে নিজ শহর মির্জাপুরে নিউ আল মদিনা নামে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সুনামের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি ‘তারা টিভি নিউজ’ এর মির্জাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনে একজন সফল সংগঠক হিসেবে যুক্ত রয়েছেন এসএম হান্নান। স্ত্রী সেলিনা আক্তার তার সকল কর্মকান্ডের মূল প্রেরণা। স্ত্রী সেলিনা আক্তার মির্জাপুর সরকারি এস কে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র পুত্র এস এম মশিউর রহমান এমবিএ এর ছাত্র ও কন্যা তাসমিয়া ফারিহা তমা এমবিবিএস তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

অত্যন্ত মেধাবী প্রচারবিমুখ এই কবি তার স্ত্রী, ছেলে মেয়ে ও বেশ কিছু শোভাকাঙ্খির অনুপ্রেরণায় এই প্রথম কাব্যগ্রন্থটি লেখেছেন। তিনি বলেন, পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে বইটিতে ৫৭টি একুশ সম্পর্কে, দেশের ও প্রেমের কবিতা স্থান দেয়া হয়েছে। একুশে বই মেলার অক্ষর প্রকাশনীর ১৬নং প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশের বিভিন্ন লাইব্রেরীতেও বইটি পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com