শাহ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধিঃ
শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই বর্তমান সরকার শতভাগ শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিন দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই উপহার দেওয়া সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। তিনি আরও বলেন জাতির পিতা তার শেষ রক্ত বিন্দু পর্যন্ত এ দেশের মানুষের জন্য দিয়ে গেছেন। যার কারনে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের ঢাকা বিভাগের বার বার শ্রেষ্ঠ নির্বাচিত বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত মা সমাবেশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে মতবিনিময় সভায় তিনি এসকল কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল, প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, সহকারি পুলিশ সুপার মির্জাপুর (সার্কেল) দীপঙ্কর ঘোষ, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লুৎফর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা হোসনে আরাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ইমরান হোসেন।
এরআগে সকালে প্রতিমন্ত্রী বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে উপভোগ করেন।
Leave a Reply