মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী ২০২১) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান নবনির্বাচিত মেয়র সালমা আক্তার কে শপথ পাঠ করান। পরে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। মেয়র সালমা আক্তারের সঙ্গে শপথ গ্রহণ করেন সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের মো. আব্দুল জলিল খান, ২নং ওয়ার্ডের মো. সুমন হক, ৩নং ওয়ার্ডের মো. আলী আজম সিদ্দিকী, ৪নং ওয়ার্ডের মো. হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের মো. আব্দুর রউফ দুলাল, ৬নং ওয়ার্ডের মো.আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ডের মো.শামীম খান, ৮নং ওয়ার্ডের তাপস সাহা, ৯নং ওয়ার্ডের মো.আনোয়ার হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১,২ও৩ নং ওয়ার্ডের আফসানা আক্তার, ৪,৫ও৬ নং ওয়ার্ডের রওশনারা বেগম, ৭,৮ও৯ নং ওয়ার্ডের চন্দনা দে। গত ৩০ জানুয়ারী ২০২১ মির্জাপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার বলেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন । ধন্যবাদ জানাই মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ভোটারসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি প্রত্যেক পৌরবাসীকে তাদের সেবা পৌঁছে দিতে চাই। তাদের সুখে-দুঃখে কাছে থাকতে চাই।
Leave a Reply