1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভেকু উল্টে চালকের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ভেকু উল্টে চালকের মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, October 15, 2020
  • 776 বার
received 665815817301644

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন (মাটি কাটার মেশিন) উল্টে হাসান শেখ (২২) নামে ভেকু চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটায় আইবিএল নামক ইটভাটায়  এ ঘটনা ঘটে।নিহত চালক হাসান শেখ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধার কিছু আগে পাশ্ববর্তী বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের নান্নু মিয়া ঢাকার আমিন বাজার থেকে ভেকু মেশিনটি ক্রয় করে টেইলারে পাথরঘাটায় ইব্রাহীম খানের ইটভাটায় নিয়ে আসে। টেইলার থেকে ভেকু মেশিনটি আনলুড করার সময় অসাবধান বসত ভেকুটি উল্টে যায়। এসময় চালক হাসান শেখ লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও সে ভেকুর নীচে চাপা পড়ে। 

খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান খানের নেতৃত্ব পুলিশ গিয়ে অপর একটি ভেকুর সাহায্যে উল্টে যাওয়া ভেকু সরিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com