1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার মেয়র সালমার দায়িত্ব গ্রহণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুর পৌরসভার মেয়র সালমার দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম : Tuesday, October 6, 2020
  • 1224 বার
120954991 981503898994607 319954923738466833 n

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

120894403 2760375950943721 1599137842486799804 n
নব নির্বাচিত মেয়র সালমা আক্তার কে শুভেচ্ছা ‍উপহার তুলে দিচ্ছেন ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দ।

এর মধ্যদিয়ে সালমা তার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্থলাভিসিক্ত হলেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

120836659 345235150154202 2151085953418988215 n
নব নির্বাচিত মেয়র সালমা আক্তার দায়িত্ব বুঝে নিচ্ছেন ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দের কাছ থেকে।


সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা ওলামালীগের সভাপতি মোঃ ইকরাম ফারুক, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ ও মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেনসহ মির্জাপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত মেয়র সালমা আক্তার পৌরসভা মিলনায়তনে এসে পৌছালে তাকে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নবনির্বাচিত মেয়র সালমা আক্তার মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com