1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
রানা জামান-এর দুটি কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

রানা জামান-এর দুটি কবিতা

  • আপডেট টাইম : Monday, October 5, 2020
  • 921 বার
জামান এর দুটি কবিতা স্লাইড

কী বিন্দাস ছিল মানুষের ইচ্ছাধীন জীবন

বৃষ্টির ফোঁটায় বৃষ্টি ছাড়া অন্য কিছুই চাই না দেখতে
জানালার বাইরে কী স্বচ্ছন্দে হয়ে যাচ্ছে বৃষ্টিপাত
বৃক্ষের বৃদ্ধিতে আতঙ্কের নেই কোনো ছায়া
ডাস্টবিন আগের মতো চলে গেছে নেড়ি কুত্তার দখলে
বাতাসে শিশার উপস্থিতি কমে করোনার রাজত্ব স্থাপিত

করোনা ভাইরাস শত্রু শুধু দ্বি-পদের
অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে গিয়ে নাকাল পৃথিবী
ঘরের কোণায় মানিপ্লান্ট স্বাচ্ছন্দ্যে থাকলেও মানুষ আতঙ্কে

কী বিন্দাস ছিল মানুষের ইচ্ছাধীন জীবনের মল্লযুদ্ধ
অকোষীয় অণুজীব এক মানুষের মৃত্যুদূত আজ
মানুষের লাশে আফসোসের বীজ
অঙ্কুরোদগম নিয়ে মরে যাচ্ছে বারেবার
সুরঙ্গ ওধারে আলো মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে আজো।

মাঝেমধ্যে নেমে পড়ার অভ্যাস করি

আসুন না নেমে পড়ি ঘোড়াপৃষ্ঠ থেকে অল্প সময়ের জন্য
লম্বা শ্বাস নিতে শহর ছাড়িয়ে চলে যাই গ্রামে
এখনো সকল গ্রাম মনে হয় নিজের গ্রামই
ছায়া সুনিবিড় শীতল বাতাস, মায়ের আঁচল

উদোম শরীরে নেংটি পরে নেমে পড়ি কোনো বিলে
শিং-এর কাঁটা ফোটার দরদ মুছে যাবে টাকি মাছের উল্লাসে
খানিক জিরোতে হুকোর ফুটোয় লম্বা দম আহা!

হঠাৎ বৃষ্টির ঝাপটা চোখেমুখে নিয়ে বাতাবি লেবুতে লাথালাথি
কাদাজলে দেহ মেখে দিঘি পারাপারে প্রতিযোগিতার নির্মল আনন্দ
হাঁসের পিঠের বেড়াল তাড়িয়ে বাড়ি ফিরে মার বকুনি
সুস্বাদু থালা ঝোলে কব্জি ডুবিয়ে তৃপ্তির খানা শব্দ করে ডাল খেয়ে
বিকেলে বৈঠার নৌকায় আব্দুল আলীম গেয়ে সন্ধ্যা পার

এখন আবার ঘোড়াপৃষ্ঠে চড়তে মন চাইবে?
উঠতে হবে, উঠে পড়ুন তৃপ্তির রেশ নিয়ে রেসের ময়দানে থাকতে
অন্তর্জালে আটকা সবাই পিছিয়ে পড়ার সুযোগ কমছে ক্রমান্বয়ে

মাঝেমধ্যে নেমে পড়ার অভ্যাস করলে খারাপ হবে না, কী বলেন?

নিউজটি শেয়ার করুন..

5 responses to “রানা জামান-এর দুটি কবিতা”

  1. Avatar of Jiscopy Jiscopy says:

    Dangit, I m all teary, Kate priligy dosage

  2. Avatar of Jiscopy Jiscopy says:

    Darkening of urine Stomach upsets Headaches Nausea Diarrhoea Vomiting Increased risk of hormonally related cancers priligy without prescription

  3. To further ascertain the inhibitory potency and mode of inhibition, high performance liquid chromatography tandem mass spectrometry HPLC MS MS analysis of specific metabolites of a CYP probe substrate was conducted buy cytotec for sale Despite the success of these therapies, approximately 25 of patients will experience recurrent disease 7

  4. So this kind of thing frequently causes rotator cuff problems, including rotator cuff tears and rotator cuff tendinopathies and things like that, because of the shoulder just being kind of hunched forward buying cheap cytotec pills 20 long to support treat both the anti essentialist bases of the

  5. Avatar of ZAP ZAP says:

    Zaproxy dolore alias impedit expedita quisquam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com