1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শম্পা প্রদীপ্তির একগুচ্ছ কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

শম্পা প্রদীপ্তির একগুচ্ছ কবিতা

  • আপডেট টাইম : Friday, October 2, 2020
  • 952 বার
প্রদীপ্তি’র একগুচ্ছ কবিতা স্লাইড

আহা কত দিন

কত দিন হয়নি শোনা দক্ষিণ সমুদ্রের গান
কত দিন হয়নি দেখা আরণ্যক শোভা
কত দিন হয়নি গোনা রোদে জ্বলা আত্রার ঢেউ
ডাকে না বাহির থেকে চেনামুখ কেউ।

এমন বন্ধ্যা দিন কখনোই আসেনি জীবনে
এমন নিষিদ্ধ রাত কখনোই আসেনি, কখনও …
কবে শেষ হবে এই বিরুদ্ধ সময়
অপেক্ষার পাটাতনে বসে আছি অনন্ত প্রহর।

ভুল

তুমিও করেছ ভুল, করেছি আমিও
প্রকৃতি বলেছে কত থামিও থামিও
শুনিনি, গড়েছি মহা ভুলের পাহাড়
কী দোষ করোনার?
করোনা এসেছে আজ শুধতে সে ভুল
ভুলগুলো মরে মরে হয়ে যাক ফুল।

পথ থেকে পথে

পথ থেকে পথে
হারাতে হারাতে
মন থেকে মনে মিশে
অনাবিল এক জীবনের ঘ্রাণে
হারিয়ে ফেলেছি দিশে।

এক জীবনের এত চেনাজানা
এত যে সখ্যপ্রীতি
এরই মাঝে বাঁধা অপার মমতা
নিগূঢ় প্রেমের স্মৃতি।

কাশের বনে উদাস হাওয়া

ভোরের আলোয় গাছের পাতা
যখন ওঠে নেচে
ফুলের সাথে মৌমাছিরা
আলাপ করে যেচে।

প্রজাপতির পাখায় পাখায়
রঙের ঝিলিমিলি
কাশের বনে উদাস হাওয়া
কাটে সুখের বিলি।

নীল আকাশের টানে তখন
সমুদ্র আটখানা
মনটা তখন যায় হয়ে ঠিক
মেঘ বলাকার ডানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com