1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মুজিব বর্ষ ও প্রধান মন্ত্রীর জন্ম দিন উপলক্ষে মির্জাপুর সরকারি কলেজে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুজিব বর্ষ ও প্রধান মন্ত্রীর জন্ম দিন উপলক্ষে মির্জাপুর সরকারি কলেজে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Friday, October 2, 2020
  • 955 বার
Mirzapur Pic1 29 09 20

শাহ্ সৈকত মুন্না
মুজিব বর্ষ ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস ফারজানা রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, মির্জাপুর সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহাদত হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এস. এম নুরুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. জামিল হোসেন এবং রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক মো. ছানোয়ার হোসেনসহ শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন, দোয়া মাহফিলের ও কলেজ পরিদর্শনের পর প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের নিয়ে শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন।
মতবিনময় সভায় মির্জাপুর সরকারি কলেজের লাইব্রেরীতে একটি মুজিব কর্নার নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com