তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুর পুরাতন বাসস্টান্ড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ রোববার মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে লেগুনা এবং মোত্বাকিন পরিবহনকে সড়ক পরিবহন আইনে ৭ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন, পুরাতন বাসস্ট্যান্ড যাতে যানজট মুক্ত থাকে সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply