1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সাগরে ধরা পড়ছে ইলিশের ঝাঁক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

সাগরে ধরা পড়ছে ইলিশের ঝাঁক

  • আপডেট টাইম : Tuesday, September 8, 2020
  • 868 বার
118987992 327042701839126 2673521731235906135 n

নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিন ধরে সাগরে ধরা পড়ছে ইলিশের ঝাঁক। ইলিশের সরবরাহ বাড়ায় বাজারে দামও কমেছে। কর্মচাঞ্চল্যে মুখর এখন মৎস্য আড়তগুলো। বিশেষ করে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে যেন ইলিশের মেলা বসছে।
এদিকে সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমেছে। পাথরঘাটায় ১ কেজি ওজনের ইলিশ ২৮ থেকে ৩০ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর ৮শ’ গ্রাম থেকে ১ কেজি ইলিশের মণ ২২ থেকে ২৫ হাজার টাকা। ৫শ’ গ্রামের নিচের ইলিশ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ হাজার টাকা মণে।
মহিপুর মৎস্য বন্দরে ইলিশ বিক্রি করতে আসা কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের জেলে জয়নাল ফকির বলেন, প্রতিদিন সকালে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ইলিশ নিয়ে অনেকগুলো ট্রলার ভিড়ছে। প্রচুর ইলিশ ধরা পড়ায় দামও কমেছে।
তিনি জানান, ১৫ দিন আগে প্রথম গ্রেডের অর্থাৎ এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মণ ছিল ৪০ হাজার টাকা; বর্তমানে ২৪ হাজার টাকায় কিনছেন আড়তদাররা। দ্বিতীয় গ্রেডের অর্থাৎ ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের মণ ছিল ৩০ হাজার টাকা; তা এখন ১৫-১৭ হাজার টাকায় কিনছেন আড়তদাররা। মাছ বেশি ধরা পড়ায় দাম কমে গেছে। তবে কয়েকদিন পর দাম বেড়ে যাবে।
পটুয়াখালী সদর উপজেলার পায়রাগঞ্জ এলাকার জেলে মালেক মিয়া বলেন, নদীতে আগের চেয়ে ইলিশ বেড়েছে। ইলিশ বেশি ধরা পড়ায় এখন দামও কম। সোমবার সকালে ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫০-৩০০ টাকা বিক্রি করেছি।
সূত্র জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৪ জুলাই থেকে মাছ ধরতে সাগরে যাওয়ার অনুমতি মেলে জেলেদের। কিন্তু তখন ইলিশ ধরা পড়েনি। তবে গত কয়েক দিন ধরা পড়ছে প্রচুর। এখন দীর্ঘদিন বসে থাকায় যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন জেলেরা।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে কক্সবাজার, ভোলা, নোয়াখালী, পটুয়াখালীর বেশ কয়েকটি ট্রলার নোঙর করছে। কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। তারা জানান, দ্রুত মাছ বিক্রি করে আবার সাগরে যাবেন। এখন ইলিশ ধরা পড়ছে। যতটা পারেন ধরার চেষ্টা করবেন।
উপকূলীয় ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, গত দুইদিন প্রচুর ইলিশ নিয়ে ট্রলার ভিড়ছে। এসব ট্রলার থেকে প্রায় ১২ হাজার মণ ইলিশ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com