1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গুণগত পরিবর্তন আনতে হবে শাসন ব্যবস্থায় : ইনু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গুণগত পরিবর্তন আনতে হবে শাসন ব্যবস্থায় : ইনু

  • আপডেট টাইম : Thursday, September 3, 2020
  • 751 বার
fdsfdsf

নিজস্ব প্রতিবেদক

করোনায় রাষ্ট্র ও শাসন ব্যবস্থার দুর্বলতা, ঘাটতি প্রকাশিত হয়েছে। সংবিধান পর্যালোচনা করে রাষ্ট্র ও শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মোবাইলে দেয়া বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, করোনা আমাদের বিদ্যমান রাষ্ট্র ও শাসন ব্যবস্থার দুর্বলতা, ঘাটতি, কমতি প্রকাশিত করেছে। সংবিধান পর্যালোচনা করে রাষ্ট্র ও শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, দুর্নীতি-লুটপাট-বৈষম্যে দেশের যুবসমাজের মেধার অপচয় হচ্ছে। সার্বজনীন শিক্ষা, স্বাস্থসেবা, খাদ্যনিরাপত্তা এবং ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার প্রশ্নে আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

এ সময় দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা ও হারুন অর রশিদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জাতীয় আইনজীবী পরিষদ নেত্রী নীলঞ্জনা রিফাত সুরভী, বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাজ আজাদ মিন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com