1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গুচ্ছ ছড়া- গোলাম নবী পান্না - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

গুচ্ছ ছড়া- গোলাম নবী পান্না

  • আপডেট টাইম : Friday, August 21, 2020
  • 993 বার
ছড়া গোলাম নবী পান্না স্লাইড

মা’র কোল

হাসি মাখা বোল আর

দোলনার দোল

তাতে খুশি নয় শিশু

চায় মা’র কোল।

বিশ্বের বুক আর

তাতে যত মুখ

কারো মুখে মাখা নেই

মা’র মতো সুখ।

তাই শিশু হাসে আর

মাকে ভালোবাসে

আলোর ভরসা মা

জীবনের পাশে।

দেশের মাটি

আসুন সবে দেশকে ভালোবাসি

দেশের কাজে থাকি পাশাপাশি।

সবার মুখে সুখের মিষ্টি হাসি

ছড়িয়ে পড়–ক বিশ্বে রাশি রাশি।

দেশটা প্রিয় প্রাণের হয়ে উঠুক

দেশ গড়ারই কাজে সবাই ছুটুক।

বাগান জুড়ে রঙিলা ফুল ফুটুক

নিঃশ্বাসে চাই সুগন্ধটাই জুটুক।

সবুজ ঘেরা ঘাস-বিছানায় শুয়ে

শিশির ছোঁয়ায় শরীরটা নিই ধুয়ে।

পবিত্র এই দেশের মাটি ছুঁয়ে

ধন্য আমি অন্ন দানা রুয়ে।

শিশুর বিষয় এলে

চার দেয়ালে বন্দিজীবন

চলছে তাতে পাঠ

মিলছে না আর খেলাধুলায়

মুক্ত খেলার মাঠ।

মুক্ত বাতাস পাবে কোথায়?

আশার পথে বাধা

বরং দালানকোঠায় বসে

বৃথাই স্বপ্ন সাধা।

লেখাপড়া হচ্ছে ঠিকই

ফুরফুরে নেই মন

আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার

চলছে যেন পণ।

এমন হলে শিশুর জীবন

ক্যামনভাবে চলে?

শিশুর বিষয় এলেই সবাই

এড়িয়ে কথা বলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com