1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
একগুচ্ছ ছড়া- রাসেল খান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একগুচ্ছ ছড়া- রাসেল খান

  • আপডেট টাইম : Friday, August 7, 2020
  • 1016 বার
ছড়া স্লাইড

বৃষ্টি

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ইষ্টি এলো বাড়ি
সূর্যি মামার গায় জড়ানো
কালো মেঘের শাড়ি।

খোকাখুকির দস্যিপনা
হাসি-খুশির ভেলা
বৃষ্টিভেজা উঠোন জুড়ে
কাদামাটির খেলা।

আলতো ছোঁয়া আবেশ ছড়ায়
কোমল দূর্বাঘাসে
কলমিলতা সবুজ পাতা
কোমল ঠোঁটে হাসে।

ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ

ঝুপঝুপ বৃষ্টি যে একটানা পড়ছে
মাঠঘাট থইথই, খালবিল ভরছে।
ব্যাঙ ডাকে জলমেখে ঘ্যাঙ ঘ্যাঙ ঘ্যাঙরে
নাচে তা তা ধিন ধিন তুলে দুই ঠ্যাঙরে।

প্যাক প্যাক ডেকে ডেকে হাঁস জলে ভাসছে
সূর্যের নেই দেখা, মেঘ তাই হাসছে।

মা

মাগো তোমার স্নেহ-মায়া
তপ্ত রোদে স্বর্গছায়া
আলতো সোহাগ চুম,
কী যে আদর ভালোবাসা
তোমার কোলে ফিরে আসা
শান্তি সুখের ঘুম।

মাটির ঘর

ছোট্ট গাঁয়ে ছোট্ট বাড়ি
কলাপাতার বেড়া
মাটির তৈরি ঘরখানা তার
ভালোবাসায় ঘেরা।

ভাঙা চালের ফাঁক দিয়ে রোদ
ভোরবেলা দেয় চুম
গরিব চাষি দুলাল মিয়ার
তাই ভেঙে যায় ঘুম।

কাজের শেষে সন্ধ্যাবেলা
যখন ফিরে আসে
উপচে পড়া অপার সুখে
সারাটা ঘর ভাসে।

ভূত

ঘড়ির কাটা টিকটিক
ভূতটা হাসে ফিকফিক
কী বিচ্ছিরি দাঁত!
গা কাঁপে থরথর
ঘাম ঝরে তরতর
তখন মধ্যরাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com