1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, August 6, 2020
  • 1407 বার
Mirzapur Al Amin Pic

জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল আমিন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার ভাতগ্রামের ইউনিয়নের কুইচতারা গ্রামের আব্দুর রহমান এর ছেলে। সে গত বছর মির্জাপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুইচতারা গ্রামের বাসিন্দা ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম।
জানা গেছে, বুধবার বিকেলে আল আমিন ও তার গ্রামের কয়েকজন বন্ধু মিলে নৌকাযোগে রোয়াইল বাজারের সাপ্তাহিক হাটে ঘুরতে যায়। এরপর সন্ধা পৌনে ৬ টার দিকে সবাই মিলে পানিতে নিমজ্জিত মির্জাপুর-উয়ার্শী-বালিয়া আঞ্চলিক সড়কে গোসল করতে নামে। সবার অগোচরে আল আমিন পানিতে তলিয়ে যায়। অনেক সময় না দেখে বন্ধুরা তাকে খুঁজতে থাকে। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে রাস্তায় পানি থাকায় তারা পৌছাতে পারেনি। স্থানীয় লোকজন অনেক খোঁজাখোজির পর রাত ৯ টার দিকে রোয়াইল বিল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com