1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
অসহায় কৃষকের ধান কাটা ও রোপন করে দিলেন আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল 

অসহায় কৃষকের ধান কাটা ও রোপন করে দিলেন আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ

  • আপডেট টাইম : Monday, June 15, 2020
  • 1203 বার
iuyiuiuiuy

তুষার সান্যাল
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এই ক্রান্তিলগ্নে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগকে সফল করার লক্ষে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ এর অভিভাবক তাহরীম হোসেন সীমান্ত ভাইয়ের অনুপ্রেরণায় আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জীবন হোসেন হৃদয় এর উদ্যোগে অসহায় কৃষক খলিল মিয়ার ১৮ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো।
ধান কাটার কাজে সহযোগিতা করেন, রাকিব, রাসেল, সুজন, জীবন, শিমুল, রাহাত, অনব, রনি, আল মামুন, সাব্বির ও আজাদুলসহ আরোও অনেকেই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, করোনার সময় কৃষক শ্রমিক পাচ্ছে না। এমনকি অনেক কৃষক টাকার অভাবে শ্রমিক নিতে পারছে না। তাই জোয়ারের পানিতে ফসল তলিয়ে যাচ্ছে। আমরা অসহায় কৃষকের পাশে থেকে তাদের কষ্ট করে ফলানো ধান যাতে কেটে ঘরে তুলতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ ধান কাটা ও আমন ধানের চারা রোপনের কাজ করে যাচ্ছে।

আনাইতারা ইউনিয়নের শুকতা আদর্শ ক্লাবের সভাপতি মোঃ মাসুদুর রহমান বলেন, ছাত্রলীগের রয়েছে সোনালী ইতিহাস। তারই ধারাবাহিকতায় আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ নিরলসভাবে অসহায় কৃষকের পাশে দাড়িয়ে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com