মো. জোবায়ের হোসেন
আগামী ১৬ই জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর নিয়ে গঠিত সংসদীয় আসন ১৩৬ বা টাঙ্গাইল-৭ এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এমপি পদে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত খান আহমেদ শুভ, জাতীয় পার্টি মনোনীত মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম।
প্রথমবারের মতো এই আসনটিা ১২১টি কেন্দ্রে সম্পূর্নরুপে ইলেকট্রিক ভোটি মেশিন ( ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নতুন এই ভোটিং প্রক্রিয়াকে সাধারণ ভোটারদের সাথে পরিচিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ( ময়মনসিংহ অঞ্চল) ও রিটানিং অফিসার (টাঙ্গাইল- ৭ উপনির্বাচন) মো. শাহেদুন্নবী চৌধুরী।
তিনি বলেন, এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ৪ দিন ব্যাপি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী ১৪ই জানুয়ারি প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইভিএম প্রদর্শন করা হবে। যার মাধ্যমে সাধারণ ভোটার এই ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে ধারনা নিতে পারবে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৭ নির্বাচনী আসনে মোট ভোটারের সংখ্যা মোট ৩ লক্ষ ৪০ হাজার ৩৭৯ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৮৭৮, নারী ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৫০১ জন। যাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ৫জন ভোটার রয়েছেন।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/register?ref=JW3W4Y3A