1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
স্ত্রীর মর্যাদা চেয়ে সেনা সদস্যের বাড়িতে প্রবাসীর স্ত্রী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

স্ত্রীর মর্যাদা চেয়ে সেনা সদস্যের বাড়িতে প্রবাসীর স্ত্রী

  • আপডেট টাইম : Thursday, August 19, 2021
  • 764 বার
107395669 665815820634977 4836458903798273260 n 1

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে এক সেনা সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। বিগত ৩ দিন ধরে ওই নারী সেনা সদস্যের বাড়িতে অবস্থান নেওয়ার পর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এনিয়ে তিনি মির্জাপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সেনাবাহিনীর সদস্য আসাদুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটছে। আসাদুজ্জামান বর্তমানে কুয়েতে মিশনে রয়েছেন বলে জানা গেছে। তাদের বাড়িতে অবস্থান নেওয়া ওই নারীর নাম আয়শা সিদ্দিকা (২৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মোকন্দগাদী গ্রামের এমদাদুল হকের স্ত্রী। এমদাদুল কর্মের সুবাদে বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
বৃহস্পতিবার ( ১৯শে আগস্ট) আয়শা সিদ্দিকা দাবি করেন, ১১ বছর আগে পারিবাকিভাবে এমদাদুলের সাথে তার বিয়ে হয়। বিয়ের একবছর পর তার স্বামী প্রবাসে চলে যান। বিয়ের ৫ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার সাথে পরিচয় হয় আসাদুজ্জামানের। সেই পরিচয় একসময় প্রেমে রুপ নেয়। নিজেকে বিবাহিত জানালে আসাদুজ্জামান তাকে বিয়ে করার প্রতিশ্রæতি দেয়। সম্পর্ক শুরুর ২ বছর পর আসাদুজ্জামান তার সাথে শারিরিক সম্পর্ক করেন এবং বিভিন্নস্থানে তারা একাধিকবার শারিরিক সম্পর্ক করেন। শারিরিক সম্পর্ক থেকে জন্ম হয় আরাফ নামের এক ছেলে সন্তানের। যার বয়স এখন ২৩ মাস। তবে ২০১৮ সালে স্বামী এমদাদুল দেশে আসায় ছেলের পিতৃত্ব নিয়ে কোন সমস্যা হয়নি। সবাই জানে আরাফ এমদাদুলেরই সন্তান। এখন তার শশুরবাড়ীর লোকজন বিষয়টি জেনে যাওয়ায় তিনি শশুরবাড়ী থেকে বিতারিত হয়েছেন। বিতারিত হয়েছেন বাবার বাড়ি থেকেও। সেনাসদস্য আসাদুজ্জামানের সাথে বিয়ের কোন প্রমাণ দিতে না পারলেও তার সাথে কাটানো বেশকিছু স্থিরচিত্র সরবরাহ করেন এই প্রতিনিধির কাছে।
আসাদুজ্জামান দেশের বাইরে মিশনে থাকায় তার সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি তবে তার মা রহিমা বেগম বলেন, তার ছেলে দুই বছর যাবৎ আগে কুয়েতে মিশনে আছেন। তাদের পরিবারের কেউ এই সম্পর্ক বিষয়ে অবগত নয়। ছেলেও এটি স্বীকার করেনি।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লিটন চন্দ্র সাহা বলেন, পেট ব্যাথা নিয়ে বুধবার রাতে আয়শা সিদ্দিকা তার ওখানে ভর্তি হন। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ওই নারীর সাথে অভিযুক্ত সেনা সদস্য আসাদের সাথে একাধিক অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে। তবে, ওই নারী তাদের বৈবাহিকতার কোন প্রমাণ দিতে পারেননি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

6 responses to “স্ত্রীর মর্যাদা চেয়ে সেনা সদস্যের বাড়িতে প্রবাসীর স্ত্রী”

  1. Avatar of binance binance says:

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Avatar of binance binance says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  4. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  5. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/register-person?ref=IHJUI7TF

  6. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com