1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সিত্রাং উপলক্ষ্যে মেডিকেল অফিসারের খিচুড়ির আয়োজন ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

সিত্রাং উপলক্ষ্যে মেডিকেল অফিসারের খিচুড়ির আয়োজন !

  • আপডেট টাইম : Tuesday, October 25, 2022
  • 449 বার
IMG 20221025 125241

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে দেশের উপকূলে বসবাস করা লাখ লাখ মানুষের জীবন যখন সংকটে, অনিশ্চয়তায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের টাইমলাইনে যখন হেফাজতের আকুতি ঠিক তখন অফিস স্টাফদের নিয়ে খিচুড়ির আয়োজন করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বাবুল আক্তার।

সোমবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় ওই খিচুড়ি পার্টির স্থির ও ভিডিও চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ। যেখানে অন্তত ১৫-২০ জনকে অতিথি হিসেবে দেখা যায়। ভিডিও চিত্রে মোহাম্মদ ইউনুস নামের ওই কর্মচারিকে বলতে শোনা যায়, সিত্রাং এর কারণে আমাদের খিচুড়ির আয়োজন। আমাদের এই আয়োজনটি করেছেন আমাদের স্যার ডা. বাবুল আক্তার। সুন্দর চমৎকার একটি আয়োজন, বৃষ্টির দিনে। তখন পাশ থেকে ডা. বাবুল আক্তারকে বলতে শোনা যায় খিচুড়ি দারুণ টেস্ট।

ডা. বাবুল আক্তার বলেন, দুর্যোগের সময় দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য অফিস স্টাফদের রেখেছিলাম। তাই তাদের খিচুড়ি খাইয়েছি। আমরাতো গরু জবাই করে খাওয়াই নাই। এটাতো এমন বড় আয়োজন না আমরাতো কারও কাছ থেকে টাকা নিয়ে এই আয়োজন করিনাই, আমাদের বেতনের টাকা দিয়েই করেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, অফিসের ১০-১২জনকে নিয়ে খিচুড়ির আয়োজন করা হয়েছিল শুনেছি। তবে এই সময় এধরনের আয়োজন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাটা ঠিক হয়নি, আমি তাকে এবিষয়ে বলবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com