1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিএনপি এভাবে সরকারের বিদায় চাইনি- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

বিএনপি এভাবে সরকারের বিদায় চাইনি- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Wednesday, July 2, 2025
  • 493 বার
IMG 20250702 212650

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু বিএনপি এভাবে সরকারের বিদায় চায়নি—বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

তিনি বলেন, “আমরা চেয়েছিলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সরকার সবসময় নিজেদের মধ্যে ভোট দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি বিশ্বাস করে—সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এবং জনগণই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে।”

আজ বিকেল ৫টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে চন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শওকত আকবর, মোঃ জুলহাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, মোঃ আলতাব হোসেন, মো. আজাহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ডিএম ফরিদুল ইসলাম ফরিদ, মোঃ আলম মৃধা ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com