1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সবার মাক্স পরার প্রয়োজন নেই - ডাঃ মাকসুদা খানম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সবার মাক্স পরার প্রয়োজন নেই – ডাঃ মাকসুদা খানম

  • আপডেট টাইম : Thursday, March 19, 2020
  • 1809 বার
90512165 199315844683988 4078060005759123456 n

মোঃ রায়হান সরকার রবিন :
সবার মাক্স পরার প্রয়োজন নেই, সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম। তিনি আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস এর সংক্রামন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির জরুরী সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে খোজ খবর রাখছেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্টোল রুমের নাম্বার গুলো হলো- ০১৭৩০৩২৪৫৬৬, ০১৮১৮০৩৮৩০০, ০১৬৮৯৩৫৩৬৫৩। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভা আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক চিকিৎসক ডাঃ আরঙ্গজেব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com