1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

  • আপডেট টাইম : Thursday, October 15, 2020
  • 772 বার
119035840 309118386856530 8179214660469641605 n

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫মিনিটে; বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে আব্দুল্লাহপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮টি এবং রাতে ৪৯৬টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ শ্রেণি ১৭০, শোভন শ্রেণি ২৮০, শোভন চেয়ার ৩৩৫, প্রথম সিট শ্রেণি ৪৪৫, ১ম বার্থ শ্রেণি ৬৬৫, স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যতীত),এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যতীত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+বেডিং চার্জ ব্যতীত)।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের রাজশাহী হতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সাপ্তাহিক বন্ধ শনিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com