1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মেজর (অব.) সিনহা রাশিদ খানের মর্মান্তিক হত্যাকাণ্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও নিন্দা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেজর (অব.) সিনহা রাশিদ খানের মর্মান্তিক হত্যাকাণ্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও নিন্দা

  • আপডেট টাইম : Monday, August 3, 2020
  • 723 বার
116885225 989574391495983 8087635559327052376 n

আহমেদ হৃদয়

আইনের শাসনের প্রতি  অনুগত কোন দেশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদন দিতে পারে না অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করুন, দায়ীদের শাস্তি দিন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা রাশিদ খানের মর্মান্তিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা টীমের সদস্য থাকা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে যদি এভাবে হত্যার শিকার হতে হয় তাহলে দেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায় ? তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা মহামারীর এই দুর্যোগেও দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।  তিনি বলেন, আইনের শাসনের প্রতি অনুগত কোন সভ্য ও গণতান্ত্রিক দেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদন দিতে পারে না। তিনি বলেন, যত বড় অপরাধী হোক দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থাতেই অপরাধীদের উপযুক্ত বিচার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাকে পাশ কাটিয়ে কোন বাহিনীর সদস্যরা দেশের কোন নাগরিককে বিচার আচার ছাড়া মেরে ফেলতে পারে না। এই ধারা চলতে দিলে দেশের আইন আদালত আর বিচার ব্যবস্থার মানুষের কোন আস্থা থাকবে না।

তিনি উল্লেখ করেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিহত সেনা কর্মকর্তার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন। ইতিমধ্যে নিরাপত্তা চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। বিবৃতিতে তিনি অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

একই সাথে তিনি দেশে বিচারবহির্ভূত সকল হত্যাকাণ্ড বন্ধ করে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য  তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com