মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, মির্জাপুর পৌরসভার মেয়র ও মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাহাদৎ হোসেন সুমন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খাদিজা ইয়াসমিন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, ইতিহাস বিভাগের শিক্ষক জামিল হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফোয়াদ হোসেন হৃদয়, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার নাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মালেক মিয়া।
Leave a Reply