1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, May 15, 2025
  • 855 বার
IMG 20250515 152208

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারটায় কলেজের নবনির্বাচিত সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমানের (সাঈদ-সোহরাব) সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও নয়াদিগন্ত মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ, রুহল আমীন, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মহিবর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, কৃষক দলের মির্জাপুর উপজেলা সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাজি সোহরাব প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন, কলেজের শিক্ষকবৃন্দ হলো কলেজের প্রাণ, কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে শিক্ষকদের দলীয় রাজনীতির বন্ধ করতে হবে। শিক্ষার মান বাড়ানোর জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। কলেজে কোনো রকম অনিয়ম সহ্য করা হবেনা বলে তিনি হুশিয়ারি করেন। পরিচিতি অনুষ্ঠানে কমিটির সদস্য বৃন্দ ছাড়াও কলেজেরে শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com