1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবকের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, October 28, 2020
  • 742 বার
received 665815817301644

শাহ্ সৈকত মুন্না
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী (ছাগলবাহি) একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো – ২০-০৭৯২ ) মহাসড়কের উক্ত স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠে যায়। এসময় গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যাক্তি মহাসড়কে উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখেই পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ ও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।
গোড়াই হাইওয়ে থানার এসআই কাজী মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, নিহত ব্যাক্তির পরনে কালো প্যান্ট ও ফুলহাতা শার্ট এবং সাথে দুইশত টাকা ছিলো। পুলিশের ধারণা অল্প টাকায় নিহত ব্যাক্তি যাত্রী হিসেবে ট্রাক যোগে বাড়ী যাচ্ছিলেন। নিহত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com