1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেট টাইম : Monday, March 9, 2020
  • 1002 বার
Mirzapur Pic1 09 03 20 2

শাহ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইলে মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার গোড়াই-সখীপুর রোডের বেলতৈল গ্রামের বটতলায় এলাকায় ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাসরাফুল ও হৃদয় (সিএনজি চালক) মারা যান। গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সোনামুদ্দিন, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রেণু বেগম এবং জাকির মাষ্টার মারা যান।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের সোনামুদ্দিন (৬০), তার নাতী মাসরাফুল (১০) এবং গাঘড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে (সিএনজি চালক) হৃদয় হোসেন (২০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেণু বেগম (৩০), জাকির মাষ্টার (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে গোড়াই থেকে যাত্রীবাহী একটি সিএনজি হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকার ঘটনাস্থলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২জন মারা যান।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com