1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীসহ নতুন দুইজন করোনা শনাক্ত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীসহ নতুন দুইজন করোনা শনাক্ত

  • আপডেট টাইম : Thursday, May 7, 2020
  • 1431 বার
p086qbqx

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মীসহ নতুন করে আরো দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীর করোনা শনাক্ত হওয়ায় কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত অপরজন নির্মাণ শ্রমিক (২৫)। তার বাড়ি লালমনিরহাট। সে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের ভাড়া বাড়িতে থাকেন। তবে আক্রান্তের খবর পাওয়ার পর থেকে ওই নির্মাণ শ্রমিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ৪ মে উপজেলার ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। বৃহস্পতিবার এদের ২ জনের করোনা শনাক্ত হয়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো লকডাউন করে আক্রান্ত পরিচ্ছন্নকর্মীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে অপর করোনা আক্রান্ত নির্মাণ শ্রমিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তাকে খোঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছ।
মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ২৭৭ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ হয়। এদের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন এবং দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক সত্যতা স্বীকার করে বলেন, আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। আক্রান্ত নির্মাণ শ্রমিককে খোঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীসহ নতুন দুইজন করোনা শনাক্ত”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com