1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতার ওপর হামলা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতার ওপর হামলা

  • আপডেট টাইম : Sunday, April 12, 2020
  • 1391 বার
Mirzapur Jubalige Pic 1 1

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতা মোর্শেদ তালুকদারের ওপর হামলা হয়েছে। আহত যুবলীগ নেতাকে উপজেলার জামুর্কীস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মহড়ো ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় যুবলীগ নেতার ভগ্নিপতি মোহসীন তালুকদার বাদী হয়ে বাজার কমিটির সাধরণ সম্পাদক ও মহেড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীমসহ পাঁচজনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, রবিবার সকালে মির্জাপুর থানা পুলিশ ওই বাজার পরিদর্শনে গিয়ে লোকসমাগম থাকায় বাজার ভেঙ্গে দেয়। পুলিশ চলে আসার পর আবার বাজার বসে এবং লোকসমাগম বৃদ্ধি পায়। মহেড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য শাজাহান বকুল গিয়ে বাজার বন্ধ রাখার কথা বলেন। এ নিয়ে আব্দুল আলীম ওই ইউপি সদস্যের ওপর ক্ষিপ্ত হয়। মহেড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোর্শেদ তালুকদার এই ঘটনার প্রতিবাদ করলে আলীম লোকজন নিয়ে মোর্শেদের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় মোর্শেদকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২/৩ দিন আগে দোকান খোলা রাখায় বাজারের স্বর্ণ ব্যবসায়ী আলমকে মোর্শেদ মারধর করে। আজকে বাজার থেকে পুলিশ যাওয়ার পর শাজাহান মেম্বারের সাথে কথা বলার এক পর্যায়ে মোর্শেদ আমাকে হেলমেট দিয়ে আঘাত করে। তখন বাজারের লোকজন তাকে ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় সিমেন্টর খুটির সাথে ধাক্কা লেগে আহত হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, যুবলীগ নেতার ওপর হমলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতার ওপর হামলা”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com