মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বাইপাস এলাকার লাবু মৃধার বাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, উপজেলার ২৫৮টি পূজা মণ্ডপে যেন নির্বিঘ্নে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সকলে সতর্ক দৃষ্টি রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও মির্জাপুরের গণমানুষের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমোতোষ গোস্বামী শংকর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারাপদ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ এবং সাবেক ছাত্রনেতা লাবু মৃধা।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।