1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যুবলীগ নেতা শামীমের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে যুবলীগ নেতা শামীমের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম : Saturday, March 28, 2020
  • 1391 বার
mirzapur tangail pic328 03 2020 1

মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুনের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শনিবার পৌরসভার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, এক কেজি সয়াবিন তৈল, এক কেজি মশারির ডাল, এক কেজি লবণ, দুই কেজি পিয়াজ, তিন কেজি গোল আলু ও একটি সাবান। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে মাইক্রোবাস স্টেশন, পুরাপতন স্টেশন, মির্জাপুর বাজার, পৌরসভা কার্যালয়, পুষ্টকামুরী, বাইমহাটিসহ পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্রদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় বলে মো. শামীম আল মামুন জানিয়েছেন। করোন ভাইরাসের কারনে অসহায় ও দরিদ্রদের মাঝে এ খাবার বিতরন অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

mirzapur tangail pic328 03 2020
মির্জাপুরে যুবলীগ নেতা শামীমের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন 3

এ সময় উপজেলা আওযামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, আওয়ামীলীগ নেতা মীর্জা জাকারিয়া ডায়মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম,সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি. পৌর ছাত্রলীগের সভাপতি মো. আবু বকর সিকদার ও সাধারন সম্পাদক মো. ওয়াকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com